Tuesday, 13 October 2015

আগমনী গান

                  "আগমনী গান"
                           বিশ্বাস তন্ময়

|| খট খট খট শব্দ করে আসছেন মা অশ্বে চড়ে
        কাঁপছে আকাশ, কাঁপছে বাতাস, নাচছে নারী-নর
               মা আসছেন ভবে আমার করিতে উদ্ধার
                     ওরে তোরা শঙ্খ বাঁজা ঢাকের কাঠি এবার সাজা
                            ধুপ-ধুনো আর আরথি করে মাকে বরণ কর
                                  মা আসছেন ভবে আমার করিতে উদ্ধার |

                                                 কৃপা-সিন্ধু ডালি হাতে অই যে দেখ লক্ষী মাতে
                                                      ময়ূর-পক্ষী ডানায় চেপে আসছেন এবার অই কার্তিকে
                                                          বীনাপাণি আসছেন দেখ শ্বেতহংস রথে চেপে
                                                              তিং তিং তিং তিড়িং ভিড়িং আসছেন এবার দন্তফড়িং
                                                                  নীলকন্ঠ আসছেন দেখ ভূতো-সেনা পিছনে রেখে
                                                                       ওরে তোরা ওদের বরণ কররে তোরা ওদের বরণ কর
                                                                             মা আসছেন ভবে আমার করিতে উদ্ধার |

 দিক হতে অই দিগন্তে ভাই আগমনী গান শোনা যায়
      মা আসছেন আমার নিলয় হৃদয় মাঝে প্রদীপ জ্বালায়
           ঢাক কুড়া কুড় ঢাকের তালে নাচবেন মা ত্রিশূল তুলে
                 নাচবো মোরা মায়ের তালে সকল দঃখ-কষ্ট ভুলে |

                         থরো থরো থর কাঁপে থর থর য্ত সূরাসুর ত্রিলোকে
                             সাধু জনে ত্রাণ দিতে পরিত্রাণ, হবেন বিনাশীনি করিবেন নাশ তিনি
                                 তিনি যে অসুর বোধিনী; সৃষ্টি পালন কারিনী তিনিই যে জগৎ জননী
                                     ওরে তোরা জয়র ধ্বনি কররে তোরা জয়র ধ্বনি কর
                                         মা আসছেন ভবে আমার করিতে উদ্ধার, য্ত পাপীতাপী আছে ভূলোকে ||


                                                                                ১৩-১০-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল )

Monday, 12 October 2015

জ্ঞানপিয়ালী

"জ্ঞানপিয়ালী"
বিশ্বাস তন্ময় 

|| আমি কিন্তু, অই মানুষের দলে
যাদের আছে অনেক, তবু পায়ে হেঁটে চলে
অই যে, লোকে যাদের পাগল বলে !
গাড়ি বাড়ি আমারও আছে
শিক্ষাও আছে বেশ
তবু আমি মানুষে মানুষে দেখিনা বিভেদ !

কেবা মুচি কেবা শুচি কি এসে যায় তাতে !
যত পারিবে মানুষ ধরিবে জ্ঞান বাড়িবে তাতে
জ্ঞানই শক্তি, জ্ঞানই মুক্তি, জ্ঞানই দেবে আলো
মুছেফেলে সকল অহংকার জ্ঞানের প্রদীপ জ্বাল
জ্ঞান চক্ষু হলে মুক্ত ঘুচিবে তোমার সকল দুঃখ
সৃষ্টি উল্লাসে তখন উঠবে তুমি মেতে
তাইতো আমি ঘুরে বেড়াই পাগল ছদ্মবেশে |

প্রকৃতি যখন হাতছানি দেয় হৃদয় মাঝে সেতার বাঁজায়
ঘর ছেড়ে তাই ছুটে যে যায়
জ্ঞানপিয়ালীর দেশে, এক পাগলের বেশে |
দিকহারা সেই দিগন্তে ভাই জ্ঞানমালতি গন্ধ ছড়াই
শুভ্র-শীতল ছায়া মাঝে স্বর্গীয় সুখ অনুভূত হয়
হারিয়ে যায় অতন্দ্রীমায় হয়ে তন্ময়, হয়ে তন্ময় ||

                                                                            
                         (ফারহানা মেডামকে  ছোট্ট উপহার) 
                    ১২-১০-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল )

Sunday, 11 October 2015

সূর্যাদয়

                                  "সূর্যাদয়"
                              বিশ্বাস  তন্ময়

অই               ছুটেছে রণভেরী দূর্গম পথ ধরি
                    য্তক্ষণ আছে দম লড়ে যাবে  প্রান-পণ
                    ভেদিবে আঁধার যত আলোর দিশায় !

ওরে              তোরা গেঁয়ে যারে গান দিয়ে মনও প্রাণ
                    ভুলে সংশয় হ'রে আগুয়ান
                    উড়াতে বিজয় নিশান, আজি গেঁয়ে যারে গান !

ওরে              তোরা  কে আসিবি আয় ভয় নাহি পায়
                    হয়ে ইন্দ্র-বাণ করিবে নিধন
                    য্ত প্রাণ আছে ঐ আঁধার মাঝে !

ওরে              কন্ঠ আজি অগ্নি বীনা বাঁজাবে জানি প্রলয় বীনা
                    করিতে শান্ত হবে অশান্ত মানিবে না কভু হার
                    নাই যে ওদের ডর ওরা যে ভয়ম্কর !

অই              দেখ যায় শমশের হাতে দামাল ছুটেছে মহাউল্লাসে
                   ভেদিয়া বক্ষ সিন্ধু তাহার রণভেরী শোনা যায়
                   হবে যে সূর্যাদয় আজি এ প্রভাতে,
                   ঘুচিবে আঁধার য্ত পৃথিবীতে আছে !



১১-১০-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল )

Tuesday, 6 October 2015

হরতাল

          "হরতাল"
        বিশ্বাস তন্ময়


|| হরতাল চলছে আজ, হরতাল
   সমগ্র বুক জুড়ে !
   হৃদয্ন্ত্র যেন বিকল হওয়ার উপক্রম
   আপছা আলো-ছায়ায় মিশে থাকা
   কোন এক মেঘ বালিকার নেশায়;
   প্রতিটি ধমনিই যেন তার নামের
   অগ্নি মালা গেঁথে চলেছে অবিরাম
   যার স্পর্শকাতরা অভেদ্য ণাগপাশ,
   কঠিন শীকল দ্বারা আবদ্ধ
   "দেহ, মন ও প্রাণে" ঝুলছে মস্ত-বড় এক তালা
   শ্বাস-প্রশ্বাসে উৎতপ্ত ঝড়ো হাওয়া
   অসহ্য য্ন্ত্রণায় নিথর দেহ
   যেন, শেষ নিঃশ্বাসের মূর্চ্ছণায় নেশাচ্ছন্ন |
   নেশা, কোন এক মেঘ বালিকার নেশা
   আপছা আলো-ছায়ায় মিশে থাকা
   কোন এক প্রেয়সীর নেশায়
   হরতাল চলছে আজ, হরতাল,
   সমগ্র মন জুড়ে ! ||

০৫-১০-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল )

Saturday, 12 September 2015

অনুভূতি ও প্রেম

                  
                  "অনুভূতি ও প্রেম"
                    বিশ্বাস তন্ময়

                    অনুভূতি ???
                    ইট, পাথরের শরীরে কি আর
                    অনুভূতি থাকে রে, পাগলি !!!
                    হ্যাঁ হয়তো বা ছিল,
                    হয়তো বা এখন ও আছে |
                    না, আছে কি নেই
                    ঠিক জানি না !!!
                    কখন ও তো প্রেম করিনি
                    তাই বলতে পারি না |
                    তবে য্খন সুযোগ পেলাম,
                    তখন দেখলাম
                    নদী শুকিয়ে গেছে,
                    পোড়ে আছে কিছু মরা শামুক,
                    আর আমি তো
                    মরা শামুকে হৃদয় কাঁটতে চায় না |
                    যে নদী শুকিয়ে যায়
                    তাকে কিন্তু লোকে মরা নদীই বলে,
                    জানো নিশ্চয় ???
                    আর মরা নদী তো
                    তৃষ্নার্ত  হৃদয়কে সুখ দিতে পারে না |
                    আর তাই তো
                    ঐ নদীকে তীরবর্তী মানুষের
                    দুঃখই বলা হয়ে থাকে |
                    আর তাই মরিচিকার ফাঁদে পড়ে,
                    পচা শামুকে হৃদয় কাঁটতে চায় না আমি |
                    এর থেকে তো
                    অনুভূতিহীন মানুষ হয়েই
                    বেঁচে থাকা শ্রেয়,
                    তাই নয় কি ???

                                                                                      (( আমার খুব কাছের এক বন্ধুর মনের কথা ))
                                                                                ২১-০৮-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল )

পথটি


"পথটি"

|| একদিন এই পথে,
হেঁটেছিলাম তুমি আর আমি
চোখে চোখ, হাতে হাত রেখে,
একদিন এই পথে।
আজও সব আগের মতই আছে,
শুধু..… (অসম্পূর্ণ ) ||

অর্থহীন

                                                      "অর্থহীন"
                                                    বিশ্বাস তন্ময়

                                   রাতের আকাশে আমি যে এক অতি-বাস্তব সত্তা
                            দিনের আলো ফোঁটলে পরেই হই বিমূর্ত্ত সত্তা |
                   অর্থেও আমি অর্থহীন এক দিক-বিজয়ী তারা
               কল্পনাতেই অসীম আমি বাস্তবে দিকহারা |
               গুল্ম যেমন ঊর্দ্ধমুখে গগণপানে চায়
                     ভাবে আমি অশ্বর্থসম কাউকে না ডরাই |
                              পবন যখন প্রবল বেঁগে করে রুদ্ধ নৃত্য
                                      আমি যে ছাই বুঝি তখন অস্তিতহীনতায় !!!


১১-০৯-২০১৫ । শাপলা ভবন (১৯ নম্বর - হোস্টেল)