Sunday, 5 November 2017

"অন্তহীন"

"অন্তহীন"

বিশ্বাস তন্ময়

|| একটি পথ
দিশেহারা অন্তহীন পথ
কিছু মরিচাপড়া 
ভাঁঙ্গা-চোরা স্বপ্ন,
সাথে টুটেপড়া কিছু অহংকারের 
চুপিচুপি আলাপন,
আরো অনেক বাকি, 
আরো অনেক দূরে
দিশাহীন পথের 
গতিহীন যাত্রা,
আরো অনেক বাকি 

গোধূলী হতে, সন্ধ্যা নামতে ||

23-02-2017 । বাড়ি । 

"নব ভাবনা"

"নব ভাবনা"

বিশ্বাস তন্ময়

।। আজও প্রতিটি মুহুরত 
কথা কয় আমার সাথে
প্রতি রাতে, ঘুমের ঘোরে 
হরদয়ের সুপ্তকনে শুরু হয়
অনুভূতির কল্পালাপ। 
আজও আমি স্বপ্ন দেখি ! 
বড় বড় আশা নিয়ে 
নব রচনার মহড়াকষী, 
দিগ  হতে দিগন্তে ছুটে চলার নেশায় 
চুরমাচুর হয়ে যায় নিদ্রা মাঝে। 
কিন্তু হায়, 
অতেন্দ্রীয় তন্দ্রা মাঝে 
বিচরণের ক্ষণেক শেষে 
সম্মুখে আসে নিগুড় এক বাস্তবতা 
ভূমি-কম্পের বেশে। 
তবুও, 
দিশাহীন নায়ে স্বপ্ন আমার ছুটে চলে 
নংগর হাতে নব ভাবনার খোঁজে ।।

27-04-20 17। বাড়ি ।

"গহিনের শব্দ"

"গহিনের শব্দ"

বিশ্বাস তন্ময়

|| চুপি চুপি ঘটে গেল সব
মনের গহিন কোনে
একান্তে, আপনও আলাপনে
চুরচুর চুরমাচুর শব্দ এদিক সেদিক,
বাতাসই তার গন্ধ বয়ে আনে বাতায়নে। 
কত জনই আছে ওরা, কত যে গান গায়
শুধু আমার গানের ছন্দ বিকৃত সুরে
গুমরে কেঁদে যায় ||



14-05-2017 । শাপলা ভবন ( 19 নম্বর - হোস্টেল ), ঢাকা। 

"একটি কবিতার জন্য"

"একটি কবিতার জন্য"
বিশ্বাস তন্ময়
|| একটি কবিতার জন্য হেঁটেছি আজ অনেকটা পথ,
যেতে যেতে দেখা হলো সবুজের সাথে, 
দেখলাম একদল মেঘ দাঁড়িয়ে আছে আমার পথটা জুড়ে।
একটু হেসে শুধালাম ওদের;
আচ্ছা মেঘ, 'মেঘান্বেষী'রে দেখেছো কি ওদিকে ?
ও বলল; হুম, তবে মেঘান্বেষী হারিয়ে আজ মেঘেদের দলে।
সোধ-বোধ পাছে ফেলে রয়লাম চুপ করে,
তারপর শুধালাম সবুজেরে;
আচ্ছা সবুজ,
'হরিণী বালিকা' আমার আজও কি আসে পাড়ায় তোমার?
ও বলল; শেষবার দেখেছিলাম ওরে গতবার বন্য হলে।
পুরানো স্মৃতি পাছে ফেলে যাত্রা করলাম শুরু,
একটি কবিতার খোঁজে।
দেখা হলো 'একদল পাখির' সাথে,
ওরা বলল; ওহে 'যাযাবর' কবি তুমি আজ মলিন কেন?
বললাম ওদের, কবিতা যে আজ গেছে হারিয়ে সমস্থ ঘর শূন্য করে।
অট্ট হেসে বলল ওরা;
কবির আবার হারানোর ভয়?
একটু থেমে অপন মনে বললাম ওদের সস্থা-দামে;
'হারানোর ভয় পায় না যে কবি, ভয় পায় অই অভিনয়ে'।
শোন হে কবি শোন তবে; বলল ওরা অপন ঢংয়ে,
'সংকীর্ণ হৃদয় ভালবাসে একবার, আর ক্ষুদ্র হলেও তুমি তো কবি,
কবিতা সেতো মিথ্যা ছবি,
ভালবাস তবে অই কবিত্বরে, কেন মরো ছুটে মিছেমিছে?
বললাম মৃদুস্বরে;
কবিত্ব যে দেনা পড়ে আছে অই মেঘান্বেষীর কাছে,
তাই তো ওরে খুঁজে বেড়ায় সকাল-বিকাল-সাঝে |
|

05-08-2017 । শাপলা ভবন ( 19 নম্বর - হোস্টেল ), ঢাকা। 

"শখী"

"শখী"
বিশ্বাস তন্ময়

|| শখী, 
কেটে গেল আর এক প্রহর তোরই বিহনে, 
দিবা গতে এলো রাত, বসন্ত পেরিয়ে শীত,
আসিলি না শুধু তুই।
হারিয়ে গেল নব প্রভাত ঐ উদয়ন মুখে, 
গাঁথিল না মুক্তমালা শিশির বিন্দু দিয়ে
আজন্ম বাসনা, আর অতৃপ্ত আত্মা হাহাকার
বক্ষে ধারণ করে,
আছি আমি আজও তোরই পথ চেয়ে।
সব চলে যায়, সবই ছেড়ে যায়,
শুধু বসুমতি যায় বয়ে অপন রেখায়।
সময় ওযে ফিরে ফিরে চায়,
কত পাখি আসে কত গান গায়,
অমি শুধু রই পড়ে তোরই প্রতিক্ষায়।
এইতো সেদিন এসেছিল ও,
করেছিল নিবেদন অশ্রুধারায়,
শিক্ত হিয়ার তপ্ত রোধন
আজও ভাশে মোর প্রাণে।
তবু, আজও আমি হায়
পথ পানে চাই
যপি তোরই নাম এই নিরালায়,
বন্ধ কুঠির দ্বারে, সময় খেয়ার বিপরিত অভিসারে। ||



১৬-১১-২০১৬ । । বাড়ি ।

"খুনশুটি"

"খুনশুটি"
বিশ্বাস তন্ময়

|| কত খুনশুটি তোমাতে আমাতে
বেলা অবেলায় কত গল্প, 
কত মান অভিমান।
দৃষ্টির আড়ালে, একটু দূরে গেলে 
সহস্র ভয়ানুভূতির একত্র আন্দোলন, 
ধমনির নিন্ম মুখে সঞ্চালন, 
তন্দ্রানীর ঊদ্ধ মুখে পলায়ন- অরও কত কি! 
আবার ক্ষণেক বাদে 
তোমার চোখের আবেশী আলাপনে 
সব ক্লান্তির অবসান। 
সব কিছু কতই'না সত্য বল! ||


00-00-20 । শাপলা ভবন ( 19 নম্বর - হোস্টেল ), ঢাকা। 

"দিশেহার"

"আর্তনাদ"
বিশ্বাস তন্ময়

||দেনা-পাওনার ইতিকথা,
প্রতিশ্রুতির তপ্ত শৃখল,
কর্তব্যের ণাগপাস,
গভীর রাতে হঠাৎ আর্তনাদ,
দিশেহার মন,
অন্তর আত্মার তিক্ত-কটু গন্ধ,
যোগীর ধ্যানে বর্জ্য বৃষ্টি
সব তচনচ, তচনচ, লন্ড-ভন্ড||



 31-10-2016 । শাপলা ভবন ( 19 নম্বর - হোস্টেল ), ঢাকা।